বুধবার, ২৯ জুন, ২০১১

Fake calling software

1.Name- FAKE CALLING SOFTWARE
2.TYPE- fun/utility
3.support: Java
4.Details:akhon thaka karo shatha shamnashamni kotha bolar aga tar shatha ktokkhon kotha blta chan ta aga thakai nirdharon korta paran apni ai software diya.apnaka prothoma time select krta hoba j ktokkhon por mobile a call ashba then apni number and tar nam diya save kra kotha blon jokhon time hoba tokhon apni apnar mobile a dakhta paban apni jar nam diya save krsilan tar nam shoho apnar mobile ring hoccha.download krar por bojhta parban
4.download link:
► ডাউনলোড করুন :

TRICKS OF UNLOCKING MEMORY CARD

এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যার নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন।
এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনেটিক দিয়ে শেভ করুন।
এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “ C:/Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে।
এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???5?5?5?5? এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে “5555 “ পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “ 5555″ । আরযদি আপনি “ C:/Sys/Data/Mmcstore” এখানে না যেতেপারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই।
software download LINK:
http://www.lonelycatgames.com/download/xplore/x-plore_s60_3rd_1_53.sisx

মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

How to solve the samsung mobile's software kb limit

যারা স্যামসাং জাভা মোবাইল ব্যবহার করেন তারা গেম বা কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড  করার সময়
অনেকে এই মেসেজ দেখেন...:(...
"Downloaded Jar is Invalid" এবং " JAR file is over max size"
স্যামসাং সাধারণ জাভা মোবাইল গুল যেমন স্যামসাং চ্যাম্প , স্যামসাং চ্যাট , কোরবি , (এমন অনেক গুলাই আছে)
জার ফাইল লিমিট কমান থাকে বলে অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে সেটা অনেক সময় ইনভেলিড দেখাই ( ইনভেলিড দেখানোর অনেক কারন আছে) এবং " JAR file is over max size" মেসেজ দেখাই ।
এখন এই সমস্যার সমাধানের জন্য
১. মেইন স্ক্রীন এর কিপ্যাড থেকে *#52828378# এই কোডটি লিখি।
২. এখানে আসবে *Trace setting
*OTA Type setting
*serial Test
* Change suitecache........
* Memory Test
* OTA Test
*Memory Log Setting
3. এবার OTA Test সিলেক্ট করে change maximum jar size ৫০০ কেবি থেকে ২০০০ পর্যন্ত ইচ্ছা মত করে নেন।।
৪. সেভ করুন
এখন থেকে মোটামুটি বড় সাইজের গেম এবং অ্যাপ্লিকেশান গুলো চলবে বলে আশা করা যাই।।

বুধবার, ৮ জুন, ২০১১

Tricks of creating folder without logo

একটি ফোল্ডার বানান। সেই ফোল্ডারের যেকোন নাম দিন এবং নামের শেষে .otb যোগ করুন।
(যেমনঃ- Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb )
এবারে দেখুন, আপনার ফোল্ডারের আইকন ভ্যানিস হয়ে গেছে!!

Tricks of Hiding files in theme

প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেইফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।)
লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই ফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিমমনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবেনা।
সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিমসাপ্লাই দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের "থিম ফোল্ডার"  দিয়ে দিয়েন না। ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য। ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।

Tricks of Hiding folder in nokia s40 mobile without software

প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান।
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ- আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে রিনেম করুন- Music.jad নামে)
এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন।
সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ- আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে।)
ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন, সেটিরীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম করে .jar লেখাটুকুতুলে দিন। তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুনশুধু Music নামে।)

সোমবার, ২৩ মে, ২০১১

মোবাইল এর উচ্চারনসহ ইলাষ্ট্রেটর ইংরেজী ডিকশনারী For s60 v3+v5

আমরা অনেকেই হয়তো মোবাইল এ বিভিন্ন ধরনের ডিকশনারি ব্যাবহার করে থাকি।কিন্তু আজ আপনাদের পরিচয় করিয়ে দিব Cambridge university press এর release “CALD audio” এর সাথে। English to english এ ডিকশনারিতে পাবেন উচ্চারন (both American and british accent),ছবি (নির্দিষ্ট কিছু শব্দে),history mode, filter mode (includes wild card, fuzzy, key word), special topics,learning mode (includes word of the day, random word)…….etc. তবে install এর পুর্বে অবশ্যই আপনার মোবাইল helloOX2 বা secman দিয়ে হ্যাককরে নিতে হবে।
বোনাস হিসেবে পাচ্ছেন আরো একটি ডিকশনারি যার নাম “Collins Englishthesaurus”।  Synonyms এর মহা সমুদ্র।
বাংলাদেশে কিছু ডিজিটাল অডিও ডিকশনারী পাওয়া যায়।দাম খুব সম্ভবত ৩০০০-৫০০০ টাকার মধ্যে। উপরন্তু কাজের সময় হাতের কাছে পাওয়া যায় না। তাই বিকল্প কিছু খুজছিলাম।
ইন্টারনেট এ সফটওয়্যার দুটোর(আসলে তিনটি) দাম প্রায় ৩০ ডলার। কিন্তু আমি পেয়েছি সম্পূর্ণ ফ্রী তে।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
যা হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। কিভাবে ইন্সটল করবেন????
আমার আপলোড করা ৩টি ফাইল এর মধ্যে (ধারাবাহিকভাবে করুন)
১. “Msdictview 7wid pic.sis” ডাউনলোড ও মোবাইল এ ইন্সটল করুন(৮২৯ কিলোবাইট) । এইখান থেকে http://www.mediafire.com/?fe4ax2of20wtmsx
২. “CollinsThesaurus_v1_0.sisx”ডাউনলোড ও মোবাইল এ ইন্সটল করুন(২.৪৯মেগাবাইট)। এইখান থেকে http://www.mediafire.com/?y67dzeb6bm8lfp8
৩.এইবার ডাউনলোড করুন এই zip ফাইল টি। zip ফাইল এর ভেতরে ঢুকুন। এইখানের ৭টি ফাইল এর মধ্যে শেষেরটি(MSDict_s60_3rd_v7.sis) বাদে বাকি ৬টি মোবাইল এ ইন্সটল করুন(১১১.৮৭ মেগাবাইট)। এইখান থেকে http://www.mediafire.com/?f0s5whw4d3jhxyq
ব্যাস এখন আপনার মোবাইল ই হয়ে গেল অডিও ইলাস্ট্রেটর ডিকশনারি
এর উল্লেখযোগ্য আরো কিছু বৈশিষ্ট্য  ঃ
Over 170,000 words, phrases and examples
Over 79,800 high-quality English audio recordings with UK and US English pronunciations compiled and recorded by Cambridge University Press
The new edition includes full-page illustrations and photos .
Common grammar and style and usage labels included
Examples included in the word definitions show you how to use words in the most natural and fluent way.
All the important new words that have come into the language (e.g. dirty bomb, lairy,9/11, clickable)
Only words from a defining vocabulary used to help make definitions easy to understand
Over 90,000 examples, mainly full sentences, show you how English is used in context and help you write natural English.
25,000 collocations show the way words work together in English

আপনার অনুপস্থিতিতেও আপনার প্রোফাইলে যেভাবেআপডেট হবে ফেসবুক স্ট্যাটাস, ফ্যানপেজ, শেয়ার হবে প্রিয় ব্লগের লিঙ্ক

ফেসবুকে আমার প্রোফাইলে আমার অনুপস্থিতিতেই প্রতিদিন একটা করে নতুন স্ট্যাটাস (কোরআনের আয়াতের বঙ্গানুবাদ) যোগ হয়ে যায়। স্ট্যাটাসটা কি সেটা আমি নিজেও জানিনা। নিজের প্রোফাইলটা পড়ে নিজের স্ট্যাটাস জানতে হয়! বিদ্যুৎ নেই, কম্পিউটার বন্ধ, ইন্টারনেট সংযোগের প্যাকেজ শেষ হয়ে গেছে? সমস্যা নাই, আমার স্ট্যাটাস আপডেট হয়ই। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবারই কথা! Rss Graffti নামের একটা ফেসবুক স্ট্যাটাস এপ্লিকেশানের সাহায্যেএটা করা যায়।
শুধু ফেসবুক স্ট্যাটাস না, Rss থেকে লিঙ্ক শেয়ার করা, গ্রপ, ইভেন্ট, পেসবুক পেজ অনেককিছুই আপডেট করা যায় এর মাধ্যমে। যেমন ধরুন, “ প্রতিদিন কোরআনের আয়াত ” পেজটা আপনার ভাল লাগে। সেখানকার স্ট্যাটাস আপডেটগুলো আপনি আপনার প্রোফাইলেও স্ট্যাটাস হিসেবে অটোমেটিক্যালি দিতে চান। অথবা এই ব্লগের লেখা আপনার ভাল লাগে। এখানে নতুন কোন লেখা প্রকাশিত হওয়ামাত্রই আপনি ফেসবুকে তা শেয়ার করতে চান। এক্ষেত্রে Rss Graffti আপনাকে অনেক সাহায্য করবে। Rss Graffti দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হন সম্ভবত ব্লগাররা। ব্লগে লেখা লিখে ফেসবুকে আলাদা করে প্রকাশ করাটা একটা পেইনই বলা যায়। এই এপ্লিকেশান আপনাকে সেই ঝামেলা থেকে মুক্তি দেবে।
একটা উদাহরণের সাহায্যে Rss Graffti চালু করার পদ্ধতি দেখা যাকঃ
প্রথমে এই লিঙ্ক ধরে Rss Graffti তেযান। এরপর Go to App এ ক্লিক করুন।
অথরাইজ করুন ।
Allow করুন।
Add Feed এ ক্লিক করুন।
এরপর Feed Url, Feed Name, Source Url এর জায়গাগুলো প্রয়োজনীইয় তথ্য দিয়ে পূরন করুন। Rss Graffti এর ৩ টা স্টাইল আছে- স্ট্যান্ডার্ড, কম্প্যাক্ট আর স্ট্যাটাস আপডেট । ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস আপডেট করতে চাইলে স্ট্যাটাস আপডেট এবং ব্লগ বা অন্য কোন সাইট থেকে লিঙ্ক শেয়ার করতে চাইলে স্ট্যান্ডার্ড বা কম্প্যাক্ট এর ভেতর যে স্টাইলটা আপনার ভাল লাগে সেটা সিলেক্ট করতে পারেন।
আরও অনেকগুলা অপশান আছে, যেমন ফিল্টারের কাজ হচ্ছে মূল পেজে বা ব্লগে লেখা প্রকাশিত হবার কতক্ষন পর তা ফেসবুকে শেয়ার করতে চান ইত্যাদি। একটু কষ্ট করে চেক করে দেখতে পারেন সবগুলো। এরপর সেভ করুন। কাজ শেষ।
Link- http://www.facebook.com/RSS.Graffiti

রবিবার, ২২ মে, ২০১১

ই-মেইল ক্লায়েন্টগুলো স্প্যাম মেইল ধরা কার্যকারিতা পরীক্ষা করার ছোট্ট একটি কৌশলঃ ডিজিটাল জোন

আমরা সবাই ই-মেইল একাউন্ট ব্যবহারকরি। অপারেটিং সিস্টেমের প্রধান সমস্যা হল ভাইরাস আর ই-মেইল ক্লায়েন্টের সবচেয়ে বড় সমস্যা স্প্যাম মেইল। আমরা জিমেইল, ইয়াহু,হটমেইল, লাইভমেইল ইত্যাদি ই-মেইল ক্লায়েন্ট থেকে মেইল আদান-প্রদান করি। কিন্তু আপনি জানেন কি আপনার ব্যবহৃত ই-মেইল ক্লায়েন্ট কতটুকু ধরতে পারে স্প্যাম মেইল। ছোট্ট একটি পরীক্ষার দ্বারা আপনি জানতে পারবেন, আপনার ইমেইল ক্লায়েন্টের স্প্যাম ধরার ক্ষমতা। তো চলুন পদক্ষেপেঃ
নিচের দেয়া কোডটি কপি করে নিয়ে অন্য কোন ই-মেইল থেকে আপনার ই-মেইলে একটি মেইল পাঠান। কোডটি আপনার ই-মেইলের ম্যাসেজ লেখার অংশে পেষ্ট করুন। তবে কোডটিতে কোন রূপ পরিবর্তন আনা যাবে না বা নোটপ্যাড অথবা অন্য কোন ফাইলে করে পাঠানো যাবে না।
XJS*C4JDBQADN1.NSBN3*2IDNEN*GTUBE-STANDARD-ANTI-UBE-TEST-EMAIL*C.34X
এখন আপনার মেইল খুলে দেখুন পাঠানো মেইলটি আপনার ক্লায়েন্ট স্প্যাম হিসেবে ধরতে পারে কিনা। এটি আপনার মেইলের কোনরূপ ক্ষতি করবে না। এটি পরীক্ষিত। আপনি নাকে তেল দিয়ে এটি দ্বারা আপনার ক্লায়েন্টের স্প্যাম ধরার পরীক্ষা চালাতে  পারেন।

ছবির ভিতর ফাইল/ফোল্ডার লুকান : একদম সফটওয়্যার ছাড়া!!!

প্রথমে  আপনার পিসিতে winRAR ইনষ্টল থাকতে হবে না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। উইন্ডোজে কাজ না করলে এখানে গিয়ে আপনার উইন্ডোজ অনুযায়ী সর্বশেষ সংষ্করণের winRAR সফটওয়্যারটি  ডাউনলোড করতে পারেন।
এবার আপনি একটি নতুন ফোল্ডার তৈরী করুন। যে ফাইল/ফোল্ডারটি আপনি লুকাতে চান সেটি নতুন ফোল্ডারে নিয়ে রাখুন, তার নাম দিলাম A (যদিও ইচ্ছামত)। আপনার পছন্দের ছবিটি নির্বাচন করুন যেখানে আপনি ফাইল/ফোল্ডারটি লুকাবেন, তার নাম দিলাম B.jpg (যদিও ইচ্ছামত এবং format jpg, jpeg হতে হবে)। এবং নতুন ফোল্ডারে নিয়ে রাখুন। এবার আপনি A ফোল্ডারটির উপর মাউস বাটন রেখেডান বাটন ক্লিক করুন এবং Add to archive এ ক্লিক করুন। এবং ok করুন। নতুন একটি rar ফাইল তৈরী হল এবং নাম হয়ে গেল A.rar।
এখন একটি কমান্ড (.cmd) ফাইল তৈরী করতে হবে। যেটি আমাদের সাহায্য করবে ফাইল/ফোল্ডার লুকানোর ক্ষেত্রে। কমান্ড ফাইল তৈরী করার জন্য notepad খুলতে হবে। notepad খুলুন এভাবে : start>run>(লিখতে হবে) notepad>ok ।
এবার নিচের কোডটুকু যেরকম আছে ঠিক সেরকম কপি করে পেষ্ট করে দিন।
@echo off
copy /b B.jpg+A.rar Result.jpg
echo complete
pause
end
বুঝতেই পারছেন notepad এ কি লিখাআছে। এখানে Result.jpg কোনভাবেই পরিবর্তন করা যাবে না। এখন  save as এ গিয়ে রাখতে হবে A.rar এবং B.jpg ফাইলদুটি যেখানে আছে সেখানে। এবং save করতে হবে Marge.cmd নাম দিয়ে। ইচ্ছামত দিলে হবে না।
বলতে গেলে  আপনার  কাজ প্রায়ই শেষ।এবার Marge.cmd টিতে ডাবল ক্লিক করুন। নিচের মত একটি কমান্ড উইন্ডো আসবে।
এবং কমান্ড উইন্ডোর পরে Result.jpg নামে একটি ছবির ফাইল আপনার নতুন ফোল্ডারে  আসবে। এই ছবির মধ্যেই রয়েছে আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার। এবং হয়ে গেছে আপনার ফাইল/ফোল্ডার লুকানো। আপনি Result.jpg তে ক্লিক করে বুঝতেই পারবেন না যে এখানে একটি ফাইল/ফোল্ডার রাখা আছে।
এখন A.rar এবং B.jpg ফাইলদুটি আপনিডিলিট করে দিতে পারেন । এবং Result.jpg ফাইলটির নাম পরিবর্তন করে নিতে পারেন।
আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার কিভাবে বের করবেন :
হা, এবার দেখার পালা কিভাবে ছবি থেকে পুনরায় ফাইল/ফোল্ডারটি বের করবেন। এর জন্য আপনাকে Result.jpg তে মাউসের ডান বাটন ক্লিক করে open with কমান্ড থেকে choose program সিলেক্ট করে winRAR archiver সিলেক্ট করতে হবে। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার।

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাক করুন

1.       প্রথমে উইন্ডোজ এক্সপির সিডি কম্পিউটারে প্রবেশ করান।
2.       এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও সিডি থেকে বুট করান।
3.       এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।
4.       বুট হওয়ার সময় যখন “Pressany key to boot from CD” ম্যাসেজ আসবে, তথন কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।
5.       তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড করা শুরু করবে।
6.       এরপর যখন Welcome to Setup screen এ আসবেন, Enter কী চাপুন।
7.       এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8 কী প্রেস করুন।
8.       পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R প্রেস করুন।
9.       তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।
10.   ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার সেটআপ শুরু করবে।
11.   রিস্টার্ট এর পর “Press any key to boot from CD” ম্যাসেজ আসলে কো কী প্রেস করবেন না।
12.   সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন Installing Devices ইন্সটল হবেতখন SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন। Installing Devices এটি দেখবেন সেটআপ স্ক্রীণের নিচের বামদিকে।
13.   Installing Devices এই হল সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10 চাপলে কমান্ড প্রোম্পট আসবে।
14.   এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL লিখে এন্টার করুন।
15.   তাহলে আপনাকে ইউজার একাউন্টেনিয়ে যাবে।
16.   সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
17.   আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে কমান্ড প্রোম্পটে লিখুন control userpasswords2 এবার এন্টার করুন।
18.   এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুন ও রিপেয়ার শেষ করে এগিয়ে যান।
19.   এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট কী চাইলে দিতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ

পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার টিপস।

আপনি ইচ্ছে করলে পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ইমেজ যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Images\Sumon.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161
Save করে বেরিয়ে আসুন
উল্লেখ্য কোডের যে অংশে Images\Sumon.jpg লেখা আছে সে অংশটিকে আপনার ফোল্ডার এবং ইমেজেরনাম দ্বরা রিপ্লেস করুন।
উদাহরন: আপনার ফোল্ডারের নাম যদি হয় Images-2 এবং ফোল্ডারের ভেতরের ইমেজের নাম যদি হয় Computer.jpg তাহলে Images\Sumon.jpg এর জায়গায় লিখতে হবে Images-2/Computer.jpg
তারপর নোটপ্যাডটিকে রিনেম করুন desktop.ini (.txt ফরমেট এর পরিবর্তে .ini ফরমেট হবে) নামে
এবার ফেল্ডার এবং desktop.ini ফাইলটি কপি বা কাট করে পেনড্রাইভ/মেমোরি কার্ডে পেষ্ট করে পেজটি Refresh করুন।
দেখুন আপনার ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে।

মোট পৃষ্ঠাদর্শন

Powered By Blogger

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগ পরিসংখ্যান

Page

Blogroll
Avalio.org